প্রতিষ্ঠাতার বাণী ও অভিভাষণ
বিসমিল্লাহির রহমানির রহিম।
শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়, বরং এটি একটি জাতির টিকে থাকার মূল ভিত্তি এবং এগিয়ে যাওয়ার পাথেয়। আজ থেকে অনেক বছর আগে যখন আমরা শরীফপুর সাজেদুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন বুনেছিলাম, তখন আমাদের একমাত্র লক্ষ্য ছিল এই এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করা।
আমি অত্যন্ত আনন্দিত যে, আজ এই প্রতিষ্ঠানটি মেধা ও মনন বিকাশে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। আমাদের মূল দর্শণ হলো—কেবল জিপিএ-৫ পাওয়া নয়, বরং একজন শিক্ষার্থীকে নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত করা।
বর্তমান বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর। তাই আমরা আমাদের শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার ওপর বিশেষ জোর দিচ্ছি। আমি বিশ্বাস করি, আমাদের সুযোগ্য শিক্ষক মণ্ডলীর সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সচেতন সহযোগিতায় আমাদের শিক্ষার্থীরা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেবে।
প্রতিষ্ঠাতা হিসেবে আমি অত্র বিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট সকল শুভাকাঙ্ক্ষীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।
শুভেচ্ছান্তে,
কর্নেল (অবঃ) আনোয়ারুল আজিম
প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক
শরীফপুর সাজেদুল হক উচ্চ বিদ্যালয়